ভালোবাসি মোহ

একদিন মোহ কেটে যাবে, টুটে যাবে ঘোর।
এইসব কথামালা, ডুবে যাওয়া স্বপ্নে বিভোর,
সব ভুলে তুমি আমি একদম অচেনা!
আহা! মোহ কেটে যাবে, ভুলে সব ঠিকানা।
কেন বলো কেটে যায় মোহ, টুটে যায় ভালোবাসাবাসি,
একাকী বিকেল জুড়ে অনুভূতি, খুনসুটি আর হাসাহাসি।
কেন বলো অনুভূতি হাহাকার এতটা পোড়ায়,
আবেগের বাড়াবাড়ি নিদারুণ নাকাল হৃদয়।
জানি, একদিন মোহ কেটে যাবে, টুটে যাবে ঘোর,
কেটে যাবে আবেগী সময়, স্বপ্নালু সোনালি প্রহর।
তারপরও ভালোবাসি মোহ, ভালোবাসি ঘোর,
উষ্ণতা খুঁজে ফিরি, ডুবে রই স্বপ্নে বিভোর।



© শামীম রেজা
১৬/০১/২০১৭