কিসের তামান্না

রাত্রি যখন গভীর হলো, দুচোখ জুড়ায় নিদ,
একটা পরী ঢুকলো মনে, কাটলো গোপন সিঁদ।
কাঁদলো পরী চুপিসারে, বললো অনেক কথা,
পরীর মনের গোপন কোণে, আমার স্বাধীনতা।
বললো পরী সঙ্গোপনে, তোমায় আমার চাই,
কোথায় যেনো বাজলো বাঁশি, আমার কথাও তাই।
হাসলো পরী অবশেষে, বললো উপায় কি?
অনেক বড় হবে তুমি, স্বপ্ন দেখেছি।
কিন্তু তুমি নিঃস্ব এখন, ভাঙা তোমার খাট,
পকেট তোমার ধু ধু করে, তেপান্তরের মাঠ।
চেষ্টা করো খুব দ্রুত, তোমার অপেক্ষায়,
সকাল, দুপুর, সন্ধ্যাগুলো, একলা কেটে যায়।
ভাবছি এখন কি করা যায়, কোথায় আমি ছুটি!
খাওয়া-দাওয়া চুলোয় গেলো, ভাত, বিরানি, রুটি।
ভাল্লাগেনা, মুখ রোচেনা, বুয়ার এই রান্না,
হৃদয় মাঝে উঠলো জেগে, কিসের তামান্না!



শামীম রেজা
০৩/০২/২০১৪