দ্বিধান্বিত মনটা তোমার, দ্বিধান্বিত তুমি,
সকাল বেলা ভালোবাসো, বিকেল বেলা খুনি।
সন্দেহটা বড্ড বেশি, প্রশ্ন করো সোজা,
প্রশ্ন শুনে ভয় পেয়ে যাই, আমি যেনো বোঝা!
হঠাৎ প্রবল ভালোবাসো, আবেগ চোখের জল,
এইতো আবার পালটে গেলে, সন্দেহেরই ঢল।
আচ্ছা বলো এমন কেনো, আমি যেনো পর,
তোমার কথায় আঁধার হলো, আমার সোনার ঘর।
© শামীম রেজা
০৬/০২/২০১৪
সকাল বেলা ভালোবাসো, বিকেল বেলা খুনি।
সন্দেহটা বড্ড বেশি, প্রশ্ন করো সোজা,
প্রশ্ন শুনে ভয় পেয়ে যাই, আমি যেনো বোঝা!
হঠাৎ প্রবল ভালোবাসো, আবেগ চোখের জল,
এইতো আবার পালটে গেলে, সন্দেহেরই ঢল।
আচ্ছা বলো এমন কেনো, আমি যেনো পর,
তোমার কথায় আঁধার হলো, আমার সোনার ঘর।
© শামীম রেজা
০৬/০২/২০১৪