আজ তোমার আমার গল্প করার দিন,
এ কটা দিন ছিলাম একা, ভালোবাসাহীন।
তুমি ছিলে সারাটা দিন, সঙ্গোপনে মনে,
চুপি চুপি কত কথা, কইছি তোমার সনে।
রাত্রি গুলো একলা ছিলো, বিষন্নতা মাখা,
মানসপটে তোমার ছবি, হৃদয় জুড়ে আঁকা।
পূর্ণিমাতে যখন হবে আকাশ জুড়ে চাঁদ,
এমন সময় থাকবে পাশে, আমার বড় সাধ।
আজ তোমার আমার গল্প করার দিন,
এ কটা দিন ছিলাম একা ভালোবাসাহীন।
আজ কইতে কথা লজ্বা কেনো পাই,
তোমার মনে আমার দখল, আগের মতো নাই?
ভয় পেয়ে যাই, বড্ড বেশি, যখন তোমায় ভাবি,
তোমার হাতে রয়ে গেছে আমার মনের চাবি।
যাওনিতো হায় আমায় ভুলে, অল্প কটা দিন,
দূরে ছিলাম আমরা দু’জন, তুমি আমিহীন।
আজ গল্প করার দিন, আজ কাব্য বলার দিন,
এ কটা দিন ছিলাম একা ভালোবাসাহীন।
© শামীম রেজা
১৬/০২/২০১৪
এ কটা দিন ছিলাম একা, ভালোবাসাহীন।
তুমি ছিলে সারাটা দিন, সঙ্গোপনে মনে,
চুপি চুপি কত কথা, কইছি তোমার সনে।
রাত্রি গুলো একলা ছিলো, বিষন্নতা মাখা,
মানসপটে তোমার ছবি, হৃদয় জুড়ে আঁকা।
পূর্ণিমাতে যখন হবে আকাশ জুড়ে চাঁদ,
এমন সময় থাকবে পাশে, আমার বড় সাধ।
আজ তোমার আমার গল্প করার দিন,
এ কটা দিন ছিলাম একা ভালোবাসাহীন।
আজ কইতে কথা লজ্বা কেনো পাই,
তোমার মনে আমার দখল, আগের মতো নাই?
ভয় পেয়ে যাই, বড্ড বেশি, যখন তোমায় ভাবি,
তোমার হাতে রয়ে গেছে আমার মনের চাবি।
যাওনিতো হায় আমায় ভুলে, অল্প কটা দিন,
দূরে ছিলাম আমরা দু’জন, তুমি আমিহীন।
আজ গল্প করার দিন, আজ কাব্য বলার দিন,
এ কটা দিন ছিলাম একা ভালোবাসাহীন।
© শামীম রেজা
১৬/০২/২০১৪