বর্ণবাদ

কালো রঙা তরুণী কাঁদে রোজ রোজ,
কালো বলে কেউ তার করে নাকো খোজ।
মানুষের ভালো লাগে কালো রঙা চুল।
তবু কেন সাদা দেহ পাইতে ব্যাকুল?
তরুণী ভেবে যায়; রঙটাই সব?
মূর্খ এ সমাজের আদিম স্বভাব!
কালো মেয়ে লিখে যায় পদ্য-গান,
কালো সাদা বিভেদের করো অবসান!


বিভেদের অবসান ঢের টাইম বাকি,
ধলা-সাদা কাপলেরা করে মাখামাখি।
কালো রঙা তরুণী কাঁদে তাই রোজ,
কালো ছেলে আজ তাকে করেছে প্রপোজ।
তরুণীর জাত যায়, নারীবাদী মন!
সাদা ছেলে পায় যদি; করিবে আপন।
কালো ছেলে? ছ্যা! ছ্যা! যায়নি সে পচে,
কালো বলে কালো ছেলে কোন মেয়ে যাচে?!

© শামীম রেজা
০৯/০১/২০১৭