তুমি

তুমিতো তুমিই! যা'ই বলে ডাকি।
তোমাতেই দিন ভর করি মাতামাতি।
'তুমিতে' যদি মন বোধ করে ভালো,
'তুমিতে' ক্ষতি কী, 'তুমি' বলি চলো।
তোমার মায়া আর তোমার ছায়ায়,
আহা কী যে সুধা! জড়ায় আমায়।
থেকো তুমি ছায়া হয়ে, মায়ার চাদর,
তৃষ্ণার জল তুমি, বোনের আদর।


© শামীম রেজা
৩০/০১/২০১৭