এলোমেলো ভাবনা

(এক)
সদ্য পাশ করা ডাক্তারদের ব্রাহ্মণ সুলভ সম্মান পাওয়ার জন্য ফেসবুকে মাতম না করে চিকিৎসার ময়দানে ঝাপিয়ে পড়া উচিত।
ফেসবুক ছেড়ে রোগীর সেবা করুন, মানুষ এমনিতেই আপনাদের মাথায় তুলে রাখবে, প্রাণভরে দোয়া করবে। আর দায়িত্বরত অবস্থায় ফেসবুকিং করতে গিয়ে রোগীকে অবহেলায় ফেলে রেখে রোগীর আত্মীয়দের মার খেয়ে ব্রাহ্মণ হওয়া যায়না সেটাও মনে রাখতে হবে।


(দুই)
হাসপাতালের ওয়ার্ড বয় এবং রেস্টুরেন্টের ওয়েটার উভয়ের মধ্যে চমৎকার একটি মিল রয়েছে।
এদের কাউকেই কাজের সময় খুজে পাওয়া যায় না, তবে বিল পরিশোধ করে বিদায় বেলা এরা যেখানেই থাকুকনা কেন; আপনার সম্মানে দল বেধে এগিয়ে আসবে। বখশিশ হালাল ইনকাম!

আমার এক বন্ধুকে কবরস্থানের দাড়োয়ানরা ধরেছিলো, "বাপেরে মাটি দিছেন এইবার আমাগো খুশি করেন"। ওই বন্ধু তখন বাবার মৃত্যু উপলক্ষ্যে দাড়োয়ানদের খুশি করে দিয়েছিলো।

(তিন)
আব্বাকে এ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে রিটায়ার্ড বুড়োর মতো বাসার উদ্দেশে ঘন্টা খানেক হাটার পরে হুশ হলো, "এত এত গাড়ি থাকতে আমি হাটছি কেন?!"
টেনশন এবং ব্যস্ততা, এক কাপড়ে চারদিন। ঘোর কাটেনি এখনো।
পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তষ্টিতে আল্লাহর অসন্তষ্টি ।
[তিরমিযী, খ.১, পৃ.৩৪৬, ইবনে হিব্বান,

(চার)
সদ্য কৈশর পেরোনো মেয়েটি দুটো গোল্ডলিফ লাইট কিনে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে নিলো।
আত্মা কলুষিত হলে দৈহিক সৌন্দর্যের কোন মূল্য থাকে না। মানুষ একসময় সবই বোঝে, তবে সেটা অনেক দেরীতে, সব কিছু হারানোর পরে।

© শামীম রেজা
২৩/০১/২০১৭